Madhyamik History Chapter 7 MCQ Mock Test

🎯 মক টেস্ট: ইতিহাস সপ্তম অধ্যায় (নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন) 🎯

পূর্ণমান: ৬০ | সময়: ২৫ মিনিট

নির্দেশাবলী:

এই মক টেস্টটি সপ্তম অধ্যায়ের ('বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন') উপর ভিত্তি করে তৈরি। এতে বিশ শতকের ভারতে নারী আন্দোলন, ছাত্র আন্দোলন এবং দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক জাগরণ ও সংগ্রাম সম্পর্কিত বিষয়গুলি কভার করা হয়েছে।

এখানে মোট ৬০টি প্রশ্ন রয়েছে । এই Class 10 History Chapter 7 MCQ এবং ঠিক/ভুল প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। সময় পাবে ২৫ মিনিট

যদি সব উত্তর সঠিক না হয় বা প্রস্তুতিতে কোনো ঘাটতি মনে হয়, তাহলে নিচের লিঙ্কগুলি থেকে অধ্যায়ের নোটস ভালো করে পড়ে নাও এবং সম্পূর্ণ প্রশ্নোত্তরের পৃষ্ঠাটি অনুশীলন করে আবার চেষ্টা করো।

শুভকামনা! 👍

1. 
রশিদ আলি ছিলেন জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা।

2. 
'বহিষ্কৃত হিতকারিণী সভা' কে প্রতিষ্ঠা করেন?

3. 
'নারী কর্ম মন্দির' কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

4. 
'জয়শ্রী' পত্রিকার সম্পাদনা কে করতেন?

5. 
ঊষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন।

6. 
'লক্ষ্মীর ভান্ডার' কে প্রতিষ্ঠা করেন?

7. 
অসহযোগ আন্দোলনে বাসন্তী দেবী, ঊর্মিলা দেবী ও সুনীতি দেবী প্রথম মহিলা হিসেবে গ্রেফতার হন কলকাতায়।

8. 
'নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' কে গড়ে তোলেন?

9. 
ভারত ছাড়ো আন্দোলনে কোন ছাত্রনেতার ফাঁসি হয়েছিল রেললাইন অপসারণের দায়ে?

10. 
ড. আম্বেদকর 'মনুস্মৃতি' গ্রন্থটিকে সমর্থন করতেন।

11. 
'বহিষ্কৃত হিতকারিণী সভা' প্রতিষ্ঠা করেন গান্ধিজি।

12. 
কে দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানিয়েছিলেন?

13. 
মাস্টারদা সূর্য সেন 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দল প্রতিষ্ঠা করেন।

14. 
বাংলায় নমঃশূদ্র আন্দোলনের প্রধান ধর্মগুরু কে ছিলেন?

15. 
'চট্টগ্রাম অভ্যুত্থান' গ্রন্থটি কার লেখা?

16. 
আইন অমান্য আন্দোলনের সময় 'নারী সত্যাগ্রহ সমিতি' কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

17. 
অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত একটি জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হল –

18. 
দুকড়িবালা দেবী সরাসরি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে অংশ নিয়েছিলেন।

19. 
'অলিন্দ যুদ্ধ' হয়েছিল চট্টগ্রাম পুলিশ লাইনে।

20. 
বিশ শতকের শুরুতে নারীশিক্ষার উদ্দেশ্য ছিল প্রকৃত অর্থে নারীমুক্তি।

21. 
অ্যান্টি-সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন?

22. 
শ্রীনারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহের বিরোধিতা করেছিলেন।

23. 
'সত্যশোধক সমাজ' কে প্রতিষ্ঠা করেন?

24. 
'নারী সত্যাগ্রহ সমিতি' আইন অমান্য আন্দোলনের সময় গঠিত হয়।

25. 
বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রস্তাবে নারীরা 'অরন্ধন' পালন করে।

26. 
দলিতদের 'হরিজন' আখ্যা কে দিয়েছিলেন?

27. 
লীলা নাগ (রায়) কর্তৃক প্রতিষ্ঠিত 'দীপালি সংঘ'-এর প্রধান উদ্দেশ্য কী ছিল?

28. 
'জয়শ্রী' ছিল দীপালি সংঘের বিরোধী একটি পত্রিকা।

29. 
ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল?

30. 
'হরিজন সেবক সংঘ' কে প্রতিষ্ঠা করেন?

31. 
অ্যান্টি-সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু।

32. 
তমলুকে 'ভগিনী সেনা' কোন আন্দোলনের সময় গঠিত হয়?

33. 
ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র 'ভয়েস অফ ফ্রিডম' কে পরিচালনা করতেন?

34. 
'পেডলার সার্কুলার' কোন আন্দোলনের সময় জারি করা হয়?

35. 
কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল ছাত্রদের স্বদেশি আন্দোলনে উৎসাহিত করার জন্য।

36. 
বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা প্রথম কোথায় বয়কটের শপথ গ্রহণ করে?

37. 
'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি'র প্রতিষ্ঠাতা কে?

38. 
ভারত ছাড়ো আন্দোলনে হেমু কালানির ফাঁসি হয়েছিল লাহোরে।

39. 
১৯১১ সালের আদমশুমারিতে নমঃশূদ্রদের 'চণ্ডাল' নামে অভিহিত করা হয়।

40. 
স্বাধীন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু।

41. 
স্বাধীন ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

42. 
আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল 'দুর্গাবতী ব্রিগেড'।

43. 
খায়রুন্নেসা খাতুন 'নবনূর' পত্রিকায় 'স্বদেশানুরাগ' কবিতা লেখেন।

44. 
রশিদ আলি কোন বাহিনীর ক্যাপ্টেন ছিলেন?

45. 
ড. আম্বেদকর মাহার সত্যাগ্রহ পরিচালনা করেন মন্দিরে প্রবেশের অধিকারের জন্য।

46. 
দলিতদের গান্ধিজি 'হরিজন' আখ্যা দেন।

47. 
মাহার সত্যাগ্রহের প্রধান দাবি কী ছিল?

48. 
রশিদ আলি দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সমর্থনে।

49. 
পুনা চুক্তির ফলে দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি মেনে নেওয়া হয়।

50. 
প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেননি।

51. 
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন।

52. 
বিনয়, বাদল ও দীনেশ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন।

53. 
পুনা চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধিজি ও জিন্নার মধ্যে।

54. 
পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে (১৯৩২) কে নেতৃত্ব দেন?

55. 
বেগম রোকেয়া নারী-পুরুষের সমানাধিকারের পক্ষে সওয়াল করেছিলেন।

56. 
'গুলামগিরি' গ্রন্থটি রচনা করেন ড. বি. আর. আম্বেদকর।

57. 
মতুয়া মহাসংঘের প্রধান স্লোগান ছিল "ইনকিলাব জিন্দাবাদ"।

58. 
ই. ভি. রামস্বামী নাইকার 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন।

59. 
মহারাষ্ট্রে 'ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি' কে গঠন করেন?

60. 
কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়?


3 thoughts on “Madhyamik History Chapter 7 MCQ Mock Test”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top